স্বামী-স্ত্রী

পাওয়ার

গ্রামের এক সহজ, সরল মেয়েকে বিয়ে করে এক যুবক ট্রেনে চড়ে শহরে যাচ্ছেন...
স্বামী: দেখবে আমার কী পাওয়ার? আমি এক মুহূর্তে ট্রেন থামিয়ে ফেলতে পারবো।
বউ সায় দেয়া মাত্রই স্বামী চেইন টান দিলেন। আর ধীরে ধীরে ট্রেন থেমে গেল। ট্রেনের ওই বগিতে কোনো বিপদ হয়েছে মনে করে ট্রেনের টিকেট ইন্সপেক্টর (টিটিআই) তড়িঘড়ি করে দৌড়ে এলেন।
টিটিআই (ওই যুবকটিকে): আপনি চেইন টানলেন কেন? কোনো বিপদ হয়েছে?
স্বামী: আমার নববিবাহিত স্ত্রীকে দেখাচ্ছিলাম কীভাবে আমি এক মুহূর্তে ট্রেন দাঁড় করিয়ে ফেলতে পারি।
টিটিআই (রাগান্বিত হয়ে) যুবকটিকে বকাঝকা করে গালে জোরে এক থাপ্পড় মেরে চলে গেলেন। তখন...
স্ত্রী: হায়, হায়। উনি তো আপনাকে বেইজ্জত করে দিলেন।
স্বামী: অসুবিধা কী? আমার পাওয়ার আমি দেখিয়েছি। উনার পাওয়ার উনি দেখিয়েছেন।
Horizontal Ad Slot

মতামত দিন

1 টি মতামত
D
Dawood Arman January 14, 2026

অনেক ভালো হয়েছে