বাবা-ছেলে

সাবাস ব্যাটা

এক ছেলে মাথায় এক খাঁচা মুরগী নিয়ে বাজারে যাচ্ছিল বিক্রি করার জন্য। বাজারে তার বাবা তার জন্য দোকানে অপেক্ষা করছিলেন। ছেলেটা পথে আরেকজনের উঠান দিয়ে যাওয়ার সময় হঠাৎ খাঁচাটা মাথা থেকে পড়ে যাওয়ায় সবগুলো মুরগী খাঁচা থেকে বেরিয়ে ছুটাছুটি শুরু করল। তারপরও ছেলেটা মুরগীগুলো তাড়া করে ধরে খাঁচায় ভরে বাজারে রওনা হলো। বাজারে পৌঁছার পর...
বাবা: কিরে, তোর মন খারাপ কেন?
ছেলে: বাজারে আসার পথে খাঁচাটা মাথা থেকে পড়ে মুরগীগুলো সব বেরিয়ে গিয়েছিল। কয়টা ধরে আনতে পেরেছি বুঝতে পারছি না।
গুণে দেখার পর...
বাবা: সাবাস ব্যাটা। বাড়ি থেকে তুই ১৩টা মুরগী নিয়ে বেরিয়েছিলি। এখন দেখছি ১৭টা।
Horizontal Ad Slot

মতামত দিন