যাহ দুষ্টু

বাংলার সেরা কৌতুক, মজার গল্প আর হাসির খোরাক। প্রতিদিন নতুন নতুন কৌতুক পড়ুন আর হাসতে হাসতে দিন কাটান।

সর্বশেষ কৌতুক

ছাগল
মাতাল

ছাগল

এক মাতাল নিজের বাড়ির ছাগল চুরি করে বন্ধুদের সাথে মিলে পিকনিক করে খেয়ে ফেলল। সারারাত মজা করে খেয়েদেয়ে সকালে বাড়ি ফিরে দেখে তার ছাগল বাড়িতেই আছে। তখন... মাতাল: বউ, আমার এই ছাগলটা কোথা থেকে আসলো? বউ: আরে রাখো তোমার ছাগল। আগে বলো, গতকাল রাতে চোরের মতো আমাদের কুকুরটাকে নিয়ে কোথায় গিয়েছিলে?

March 30, 2026
তেলের ড্রাম
অন্যান্য

তেলের ড্রাম

তেলের পাম্পে অভিযান চালানো হতে পারে ভেবে মালিক কর্মচারীকে ২০ ড্রাম তেল মাটির তলার ঘরে লুকিয়ে রাখতে বললেন। কতক্ষণ পর কর্মচারীটি এসে মালিককে বলল, “স্যার, তেল তো লুকিয়ে রেখেছি। এখন খালি ড্রামগুলো কোথায় রাখব?”

March 27, 2026
কোন গাধা
পারিবারিক

কোন গাধা

মেয়ে: মা, ম্যাডাম আমার জন্য ইংরেজির একটা ভালো গৃহশিক্ষক রাখতে বলেছেন। মা: কেন? মেয়ে: তোমার করে দেয়া ট্রান্সলেশনগুলো দেখে তিনি বলেছেন, “কোন গাধা এগুলো করেছে?”

March 27, 2026
« Previous Page 2 of 15 Next »