😂 হাসির ডোজ প্রতিদিন

যাহ দুষ্টু

বাংলার সেরা কৌতুক, মজার গল্প আর হাসির খোরাক। প্রতিদিন নতুন নতুন কৌতুক পড়ুন আর হাসতে হাসতে দিন কাটান।

পারিবারিক

হবু বেয়াই

বন্ধু

প্লাস্টিক সার্জারির পর

১ম বন্ধু: কিরে তোর মন খারাপ কেন? ২য় বন্ধু: আর বলিস না। এক বান্ধবীকে প্লাস্টিক সার্জারির জন্য ১ লাখ টাকা ধার দিয়েছিলাম। অপারেশনের পর এখন আর চিনতেই পারছি না।

ডাক্তার-রোগী

পালস পরীক্ষা

পারিবারিক

ফেল করেও খুশি

📰 সর্বশেষ কৌতুক

পালস পরীক্ষা
ডাক্তার-রোগী

পালস পরীক্ষা

ডাক্তার: আপনি কোনো চিন্তা করবেন না। আপনার পালস ঠিক ঘড়ির কাঁটার মতো সুন্দর চলছে। রোগী: চলবেই তো কারণ আপনি তো আমার পালস পরীক্ষা করতে গিয়ে হাতঘড়িটা ধরে বসে আছেন।

🗓 April 14, 2026
ফেল করেও খুশি
পারিবারিক

ফেল করেও খুশি

মামা: কীরে পরীক্ষায় ফেল করেও দেখছি হাসিখুশি আছিস! ভাগিনা: মামা, পাশের বাসার প্রিয়াংকা ফেল করেছে। মামা: তাতে তোর কী? ভাগিনা: ওর বাবা বলেছে ফেল করায় ওকে রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে? মামা: তাতে তোর কী লাভ? ভাগিনা: আমার বাবা বলেছে আমি ফেল করায় আমাকে রিকশা কিনে দেবে।

🗓 April 09, 2026
ঘোড়া
ডাক্তার-রোগী

ঘোড়া

মানসিক রোগী: আমাকে বাঁচান। গতকাল ঘুমের মধ্যে একটা ঘোড়া খেয়ে ফেলেছি। এখন আমার কী হবে? ডাক্তার ইনজেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে একটা বাদামি রঙের ঘোড়া তার পাশে এনে রাখলেন। রোগীর ঘুম ভাঙার পর... ডাক্তার: দেখুন ঘোড়াটা বেরিয়ে এসেছে। আপনার কোনো চিন্তা নেই। রোগী: এটাতো বাদামি রঙের ঘোড়া। আমি যেটা গিলে ফেলেছিলাম সেটা তো ছিল সাদা।

🗓 April 07, 2026
ছাগল
মাতাল

ছাগল

এক মাতাল নিজের বাড়ির ছাগল চুরি করে বন্ধুদের সাথে মিলে পিকনিক করে খেয়ে ফেলল। সারারাত মজা করে খেয়েদেয়ে সকালে বাড়ি ফিরে দেখে তার ছাগল বাড়িতেই আছে। তখন... মাতাল: বউ, আমার এই ছাগলটা কোথা থেকে আসলো? বউ: আরে রাখো তোমার ছাগল। আগে বলো, গতকাল রাতে চোরের মতো আমাদের কুকুরটাকে নিয়ে কোথায় গিয়েছিলে?

🗓 March 30, 2026
তেলের ড্রাম
অন্যান্য

তেলের ড্রাম

তেলের পাম্পে অভিযান চালানো হতে পারে ভেবে মালিক কর্মচারীকে ২০ ড্রাম তেল মাটির তলার ঘরে লুকিয়ে রাখতে বললেন। কতক্ষণ পর কর্মচারীটি এসে মালিককে বলল, “স্যার, তেল তো লুকিয়ে রেখেছি। এখন খালি ড্রামগুলো কোথায় রাখব?”

🗓 March 27, 2026
কোন গাধা
পারিবারিক

কোন গাধা

মেয়ে: মা, ম্যাডাম আমার জন্য ইংরেজির একটা ভালো গৃহশিক্ষক রাখতে বলেছেন। মা: কেন? মেয়ে: তোমার করে দেয়া ট্রান্সলেশনগুলো দেখে তিনি বলেছেন, “কোন গাধা এগুলো করেছে?”

🗓 March 27, 2026
ভুল
বিয়ে

ভুল

১ম বন্ধু: দোস্ত, ইরিনার সঙ্গে তোর বিয়ের কী খবর? ২য় বন্ধু: সম্পর্কটা ভেঙে গেছে রে। আমার তো খুব একটা টাকা-পয়সা নেই, তাই। ১ম বন্ধু: কেন, তুই তোর ধনী চাচার কথা বলিসনি যিনি তোকে খুব দেখতে পারেন। ২য় বন্ধু: বলেছিলাম তো। সেটাই তো ভুল হয়েছে। ইরিনা এখন আমার চাচী হতে চলেছে।

🗓 March 23, 2026
মশার ছেলে
অন্যান্য

মশার ছেলে

এক মশার ছেলে দিন-রাত শুধু টোঁ টোঁ করে ঘুরে বেড়ায়। তখন... মশার মা: দিন-রাত আড্ডা মেরে না ঘুরে ডেঙ্গু আর চিকুনগুনিয়ার কোর্সগুলো করে ফেললেই তো পারিস। সমাজে দামটা সেরকমই বাড়ত।

🗓 March 23, 2026
রোমান্টিক পাত্র
বিয়ে

রোমান্টিক পাত্র

এক যুবক বিয়ের জন্য পাত্রী দেখতে এসেছে... পাত্র: আপনার সাথে আমি বৃষ্টিতে ভিজতে চাই। পাত্রী: ওয়াও, আপনি কী রোমান্টিক! পাত্র: ঠিক তা নয়, মেকআপটা ধুয়ে গেলে আপনার আসল চেহারাটা বুঝতে পারতাম আর কি।

🗓 March 20, 2026
« 1 2 3 4 5 »